কোন মুসলিম তরুণ বা তরুণী কোন অমুসলিম তরুণ বা তরুণীকে বিয়ে করতে পারে কি?
কোন মুসলিম তরুণ বা তরুণী কোন অমুসলিম তরুণ বা তরুণীকে বিয়ে করতে পারে কি?
কোন মুসলিম তরুণ বা তরুণী কোন অমুসলিম তরুণ বা তরুণীকে বিয়ে করতে পারে কি?
উত্তর: কোন মুসলিম তরুণ বা তরুণী কোন অমুসলিম তরুণ বা তরুণীকে বিয়ে করতে পারে না এটি ইসলামী শরীয়তের দৃষ্টিতে অবৈধ ও হারাম কাজ। এই মর্মে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন বলেন:
وَلا تَنكِحُوا المُشرِكٰتِ حَتّىٰ يُؤمِنَّ ۚ وَلَأَمَةٌ مُؤمِنَةٌ خَيرٌ مِن مُشرِكَةٍ وَلَو أَعجَبَتكُم ۗ وَلا تُنكِحُوا المُشرِكينَ حَتّىٰ يُؤمِنوا ۚ وَلَعَبدٌ مُؤمِنٌ خَيرٌ مِن مُشرِكٍ وَلَو أَعجَبَكُم ۗ أُولٰئِكَ يَدعونَ إِلَى النّارِ ۖ وَاللَّهُ يَدعوا إِلَى الجَنَّةِ وَالمَغفِرَةِ بِإِذنِهِ ۖ وَيُبَيِّنُ ءايٰتِهِ لِلنّاسِ لَعَلَّهُم يَتَذَكَّرونَ
অর্থ: আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। ( সুরা আল বাকারাহ আয়াত নং ২২১)
অর্থাৎ একজন অমুসলিম তরুণ বা তরুনীর সাথে বিবাহিত জীবনে আবদ্ধ হওয়াকে ইসলামী শরীয়ত কোন দিন সাপোর্ট করে না, বরং এটি ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটি বড় ধরনের অপরাধ। কারণ এই কর্মর দ্বারা সে নিজ পরকালকে ধ্বংস করে এবং জান্নাতের বিনিময়ে নরকে ক্রয় করে।
عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ
অর্থ:তিনটি জিনিস যার মধ্যে রয়েছে, সে ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পেরেছে। ১. যার কাছে আল্লাহ্ ও তার রাসূল (সা.) সবচেয়ে বেশী প্রিয়। ২. কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই অন্যকে ভালোবাসে। ৩. যাকে আল্লাহ্ কুফর থেকে মুক্তি দিয়েছেন, সে পুনরায় কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। ( সহীহ আল বুখারী কিতাবুল ঈমান হাদিস নং ১৬)
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0