ইসলাম ধর্মে হতাশার কোনো স্থান নেই।

Sep 28, 2026 - 22:21
Sep 28, 2026 - 22:33
 0  33

ইসলাম ধর্মে হতাশার কোনো স্থান নেই।

আব্দুর রাকিব নাদভী 

 ইসলাম ধর্মে হতাশার কোন স্থান নেই, ইসলাম ধর্ম সর্বদা তার অনুসারীদেরকে আশার আলো দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন: 

 ْقُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ( )

 হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি আমার পক্ষ থেকে বলুনঃ হে আমার বান্দারা! যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ্ ক্ষমা করবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু। (সূরা যুমার, আয়াত নং : ৫৩)।

মানুষের ধারণা যে, সে তার জীবনে একাধিক অপরাধের পর অপরাধ করেছে। আল্লাহর নাফরমানি করেছে, এবং আল্লাহর অধিকার আদায়ে দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছে, তার কোন ক্ষমা নেই, কেমনে তাকে আল্লাহ ক্ষমা করবেন? কিন্তু মানুষের এই চিন্তা সম্পূর্ণ ভুল। আল্লাহর রহমত অত্যন্ত প্রশস্ত।

এর অর্থ এই নয় যে মানুষ আল্লাহর প্রশস্ত রহমতের আশায় পাপের পর পাপ এবং অপরাধের পর অপরাধে লিপ্ত হবে। এটা একটা বড় প্রতারণা, ধোঁকা এবং আল্লাহর রহমত থেকে আশার পরিপন্থী চিন্তা ধারা। সমাজ যদি এই ধরনের চিন্তা ও উদ্বেগের মধ্যে লিপ্ত হয়, তাহলে সমাজ ভিত্তিহীন আশার জলাবদ্ধতায় ডুবে যাবে। বর্তমান সমাজ এই ধরনের ভিত্তিহীন আশার ফলেই সমগ্র মানব জাতি প্রতারিত হচ্ছে এবং সফলতার পথ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।

 মানুষ হতাশ হয় তখন, যখন সে সৃষ্টিকর্তার করুণায় বিশ্বাস করে না, আমাদের জীবনে হতাশার কোনও স্থান নেই, হতাশাই আমাদের শত্রু , যে বার বার আমাদের লাঞ্ছিত ও পরাস্ত করার চেষ্টা করে। কথায় আছে: যে হতাশাকে আশ্রয় দেয় তার আর কোনও শত্রুর দরকার হয় না। সুতরাং আমাদের করণীয় হবে সৃষ্টিকর্তার করুণায় প্রতি পূর্ণ বিশ্বাস রাখা । 

 আপনি যদি নবী ও রাসূলগণ আলাইহিমুস সাল্লাম ও সাহাবা রাযিয়াল্লাহু আনহুমদের জীবনী অনুধাবন করেন, তবে আপনি পাবেন, খুব কঠিন পরিস্থিতিতেও তাঁরা হতাশাকে তাঁদের কাছে আসতে দেয়নি, কারণ বিশ্ব প্রতিপালকের প্রতি তাঁদের বিশ্বাস ছিল পূর্ণাঙ্গ ও অটল। এখনও যদি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় হয়, মনে রাখবেন হতাশা কখনো আমাদের কাছে আসতে পারে না

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0