দুনিয়ার প্রতি আসক্ত আলেম।

Nov 9, 2026 - 23:18
 0  17

দুনিয়ার প্রতি আসক্ত আলেম। 

অনুবাদ ও ব্যাখ্যা: আব্দুর রাকিব নাদভী 

قَالَ جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ: «إِذَا رَأَيْتُمُ الْعَالِمَ مُحِبًّا لِدُنْيَاهُ فَاتَّهِمُوهُ عَلَى دِينِكُمْ؛ فَإِنَّ كُلَّ مُحِبٍّ لِشَيْءٍ يَحُوطُ مَا أَحَبَّ

জাফর ইবনে মুহাম্মদ (রহঃ) বলেছেন: “তোমরা যখন কোনো আলেমকে তার দুনিয়ার প্রতি চরম আসক্ত দেখবে, তখন তোমাদের দ্বীনের ব্যাপারে তাকে সন্দেহ করো (অর্থাৎ তার কাছ থেকে দ্বীন গ্রহণে সতর্ক হও); কেননা প্রত্যেক বস্তুর প্রেমিকই তার প্রিয় বস্তুকে রক্ষা করে ও আগলে রাখে।” (অর্থাৎ, সে তার দুনিয়াকে বাঁচানোর জন্য দ্বীনের ক্ষতি করতেও দ্বিধা করবে না)। (জামে বায়ানিল ইলম ওয়া ফাজলিহি: ১১৭৪)।

মূল ভাবার্থ: এখানে সতর্ক করা হয়েছে যে, ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও যদি কোনো আলেম দুনিয়ার লোভ-লালসা, সম্পদ ও খ্যাতির পেছনে অন্ধ হয়ে ছুটে চলেন, তবে তার ধর্মীয় ফতোয়া ও দিকনির্দেশনা অনুসরণের ক্ষেত্রে সাধারণ মানুষের সতর্ক হওয়া উচিত। কারণ মানুষ যে জিনিসকে ভালোবাসে, সে অবচেতনভাবেই হোক বা জেনেবুঝেই হোক, তার সেই প্রিয় বস্তুটির স্বার্থ রক্ষা করার চেষ্টা করে। এক্ষেত্রে দুনিয়ালোভী ব্যক্তি দুনিয়ার স্বার্থে ধর্মের ভুল ব্যাখ্যাও দিতে পারে। 

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0