সমসাময়িক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত পাঠের গুরুত্ব, মর্যাদা ও তাৎপর্য।

বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

Apr 15, 2026 - 14:12
 2  4

সমসাময়িক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত পাঠের গুরুত্ব, মর্যাদা ও তাৎপর্য।

আব্দুর রাকিব নাদভী

 নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ রাসূল। আল্লাহ তায়ালা তিনাকে সমগ্র মানবজাতির মধ্যে সর্বোত্তম এবং সর্বোচ্চ মর্যাদা দান করেছেন এবং তিনাকে আল্লাহ রাব্বুল আলামীন এমন কিছু গুণাবলী ও বৈশিষ্ট্য দান করেছেন যা তিনাকে অন্যান্য নবী ও রসূলগণের মধ্যে বিশিষ্ট করে তোলে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল নবী ও রাসূলগণের সর্দার। তিনার পূর্ণ অনুসরণ ও অনুকরণ করা বিশ্বের সমগ্র মানবজাতির জন্য বাধ্যতামূলক। তিনার পূর্ণ অনুকরণ ও অনুসরণের সংযুক্ত রয়েছে দুনিয়া ও আখেরাতের উন্নতি, সমৃদ্ধি এবং শান্তি। তাই তিনার জীবনী গভীরভাবে অধ্যয়ন ও অনুধাবন করা শুধু মুসলমানদের জন্যই নয়, বরং বিশ্বের সকল মানুষের জন্যে অপরিহার্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানবজাতির মধ্যে একজন পরিপূর্ণ মানুষের একমাত্র উদাহরণ, কেউ স্বীকার করুক বা না করুক, এটি একটি অনস্বীকার্য সত্য। এই মর্মে বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন স্বয়ং সাক্ষ্য প্রদান করেন: 

 لَقَد كانَ لَكُم فى رَسولِ اللَّهِ أُسوَةٌ حَسَنَةٌ لِمَن كانَ يَرجُوا اللَّهَ وَاليَومَ الءاخِرَ وَذَكَرَ اللَّهَ كَثيرًا 

অর্থ: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে।(সুরা আহযাব আয়াত নং ২১)

 এক কথায় বলি, মহানবী (সাঃ) এর জীবনী অধ্যয়ন সমগ্র মানবজাতি বিশেষ করে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবীর চরিত্র প্রতিটি পদে প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ। একজন সাধারণ মানুষ থেকে নিয়ে বিশেষ ও দায়িত্বশীল ব্যক্তি পর্যন্ত, স্বামী হোক অথবা পিতা, ধর্মীয় নেতা বা ব্যবসায়ী, রাজনৈতিবীদ হন অথবা একজন দার্শনিক প্রত্যেকের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী হচ্ছে একটি উদাহরণ ও আদর্শ। এটি প্রতিটি মানুষকে তার কর্মক্ষেত্রে দিকনির্দেশনা দেয়। কাউকে অন্য কোথাও থেকে নির্দেশনা নেওয়ার প্রয়োজন নেই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র তার জন্য যথেষ্ট।

নবীজীর জীবনের মর্মার্থঃ 

নবীজীর জীবনের প্রকৃত অর্থ হল ঐশী (আল্লাহর) আদেশের পূর্ণ আনুগত্য। ঐশী আদেশ অনুযায়ী নবীজীর জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করা, তা ভালোভাবে বোঝা এবং নিজে জীবনে তা বাস্তবায়ন করা সকল মুসলমানের দায়িত্ব। এবং এটাই হচ্ছে পৃথিবীতে নবী-রাসূল প্রেরণের একমাত্র উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামীন বলেনঃ 

 وَما أَرسَلنا مِن رَسولٍ إِلّا لِيُطاعَ بِإِذنِ اللَّهِ ۚ

অর্থ: বস্তুতঃ আমি একমাত্র এই উদ্দেশ্যেই রসূল প্রেরণ করেছি, যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাঁদের আদেশ-নিষেধ মান্য করা হয়। (সুরা নিসা আয়াত নং ৬৪)

বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরণের উদ্দেশ্য হচ্ছে বাধ্যতামূলক তার অনুসরণ করা। আল্লাহ বলেন:

وَما ءاتىٰكُمُ الرَّسولُ فَخُذوهُ وَما نَهىٰكُم عَنهُ فَانتَهوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَديدُ العِقابِ

অর্থ: রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। (সুরা হাশর আয়াত নং ৭)

 অনুসরণ ও আনুগত্য, এটিই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও চরিত্র পাঠের আসল অর্থ।

 নিশ্চিত সুখী জীবন: বর্তমান সমাজের মানুষ সুখের সন্ধানে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে কোথাও সুখ ও শান্তি খুঁজে পাচ্ছে না। এমতাবস্থায় বিশ্ববাসীর সামনে নবী (সা.)-এর জীবনী তুলে ধরা ও বেশি বেশি তা প্রচার ও প্রসার করা একান্ত প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামীন মানুষের সুখী জীবনকে তাঁর আনুগত্য এবং তাঁর রাসূলের আনুগত্যের সাথে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন বলেন:

وَمَن يُطِعِ اللَّهَ وَرَسولَهُ فَقَد فازَ فَوزًا عَظيمًا

অর্থ: যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। (সুরা আহযাব আয়াত নং ৭১)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা:

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা ঈমানের শর্ত। তা ছাড়া কোনো মুসলমান নিজেকে মুসলিম বলার কোনো অধিকার রাখে না, কারণ এটি রাসূল (সা.)-এর মৌলিক অধিকারগুলোর একটি। প্রত্যেক মুসলমানের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এমন ভালবাসা থাকা আবশ্যক, যা তার সম্পদ, তার সন্তান এবং নিজের জীবনের চেয়েও বড়, এটাই ঈমানের পরিপূর্ণতা। এবং হৃদয় ও মনে এই ভালবাসা সৃষ্টির সর্বোত্তম উপায় হল নবীর জীবনী অধ্যয়ন করা। আর এতেই নিহিত রয়েছে ঈমান বৃদ্ধির রহস্য।

পৃথিবীর সমগ্র জাতির কাছে সীরাতের বার্তা পৌঁছে দেওয়া মুসলিম জাতির কর্তব্য:

 পৃথিবীতে প্রায় এক হাজারেরও বেশি জাতি রয়েছে, সকলের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করেছিলেন। তিনি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমদের নবী নন, বিশ্বের সমগ্র মানবজাতির নবী ও রাসূল হিসেবে তিনি প্রেরিত হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় পৃথিবীতে এমন অনেক জাতি আছে, যারা এখনও পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একেবারে অজ্ঞ। তাই মুসলিম জাতির আবশ্যক কর্তব্য পৃথিবীর সকল জাতির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতের বার্তা পৌঁছে দেওয়া। আমাদের উচিত পৃথিবীর সকল ভাষায় সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার ও প্রসার করা। যাতে করে জগতবাসী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমত ও মুক্তির দূত হিসেবে চিনতে পারে, তাদের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা জাগ্রত হয়। অবশেষে বিশ্ব রাসুল সাঃ এর প্রতি ঈমান এনে ইহকাল ও পরকাল উভয় স্থানে লাভবান হতে পারে।

নবুওয়াতের সম্মান রক্ষা: বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী ও রাসূল। আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ।মাইকেল হার্ট যখন মানব ইতিহাসের ১০০ জন মহাপুরুষের তালিকা প্রণয়ন করেন, তখন তিনি ইসলামের নবী ব্যতীত অন্য কোন ব্যক্তিকে শীর্ষ স্থান দিতে সক্ষম হননি। পৃথিবীতে প্রচলিত ধর্মসমূহ বিশেষ করে ইহুদি ও খ্রিস্টান ধর্মের বিপরীতে লোকেরা যখন মহানবী (সা.)-এর জীবন এবং তাঁর উত্তম নৈতিকতা ও উত্তম চরিত্র অধ্যয়ন করে, তখন তারা ইসলাম গ্রহণ না করে থাকতে পারে না।

এই কারণে আমরা দেখে থাকি মাঝে মাঝে বিশেষ করে পশ্চিমা দেশগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটুক্তি, অপমান জনক ও অপরাধ মূলক কথা বার্তা এবং কর্মকাণ্ড করে থাকে। যাতে করে পৃথিবীর মানুষকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্ত করা যায়। অতীতে এমন অনেক ট্র্যাজেডি ঘটেছে, এখন ঘটছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে। এমতাবস্থায় পৃথিবীর ঘড়ে ঘড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী, আচার আচরণ এবং বার্তা পৌঁছে দেওয়া একান্ত প্রয়োজন। যাতে করে পৃথিবীর সকল মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এমনকি শত্রুরদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে অবহিত করা যায় , তবেই রাসুল সাঃ এর নবুওয়াতের সম্মান রক্ষা করতে আমরা সক্ষম হয়ে উঠবো এবং আল্লাহর রাসূলের বাণী প্রত্যেকটি ব্যক্তির কানে পৌঁছে যাবে এবং এটি তাদের হেদায়েতের উৎস হয়ে উঠবে ইন-শা-আল্লাহ।

অহতাশার যুগে আশার আলো:

 নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনী মুসলমানদের জন্য এক অমূল্য রত্ন ও সম্পদ। আজকে সারা বিশ্বজুড়ে পৃথিবীর মানুষ হতাশা অনুভব করছে। হতাশার এই যুগে আশার আলো জ্বালাতে পারে কেবলমাত্র নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। অতএব সিরাতের প্রচার ও প্রসার বর্তমান যুগের আবশ্যক প্রয়োজন।

 ইসলামকে বিশ্ব শক্তিতে পরিণত করার উপায়:

এতে কোন সন্দেহ নেই যে আজকাল বিশ্বকে একমুখী করে তোলার কথা বলা হচ্ছে, কিন্তু আধিপত্যবাদী জাতিগুলোর কাছে এর জন্য নেই কোনো দৃঢ় বুদ্ধিবৃত্তিক, দিকনির্দেশনা এবং সর্বোত্তম বাস্তব আদর্শ যা সকল ক্ষেত্রে, সকল মুহূর্তে ও সকল স্থানে প্রযোজ্য ও গ্রহণযোগ্য। এমতাবস্থায় আমাদের উচিত পৃথিবীর সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতকে সুষ্ঠ ও সংগঠিতভাবে উপস্থাপন করা। যাতে করে সমগ্র বিশ্ব জানতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সালামের সিরাতে রয়েছে মানবতার স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা। এটিই হচ্ছে জীবনের সঠিক সংবিধান। এবং এই সংবিধানের সাহায্যেই মুসলিমরা অতিতে শতাব্দী ধরে পৃথিবীতে শান্তি ও প্রশান্তি ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। আজকে যদি মুসলিম জাতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিশ্ববাসীর সামনে সুষ্ঠ ও সাংগঠিতভাবে উপস্থাপন করতে সক্ষম হয়, তাহলে পৃথিবীতে মানবতার সোনালী দিন আবার ফিরে আসবে, তাতে কোনো সন্দেহ নেই!

হে মুসলিম জাতি! উঠো এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পৃথিবীবাসীর সামনে সুষ্ঠ ও সাংগঠিতভাবে উপস্থাপন করে দাও, যাতে করে বিশ্বের সমগ্র মানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের অধীন হয়ে উঠতে পারে। নিশ্চয়ই রাসুল সাঃ হচ্ছেন সমগ্র মানবজাতির জন্য রহমতের দূত। আল্লাহ রাব্বুল আলামীন বলেন:

 وَما أَرسَلنٰكَ إِلّا رَحمَةً لِلعٰلَمينَ

অর্থ: হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি। (সুরা আম্বিয়া আয়াত নং ১০৭)

সারাংশ: ইসলাম ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটি মৌলিক অবস্থান রয়েছে। এটি মুসলমানদের জন্য পথ প্রদর্শন এবং মূল্যবান সম্পদ। এটি হচ্ছে জীবনের সকল প্রকার সফলতা ও সমৃদ্ধি উৎস। এটি ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গভীরভাবে অধ্যয়ন ও অনুধাবন করা এবং পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সকল কে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত মুখী করে তোলা আমাদের দায়িত্ব। যাতে মানবতা আবার তার হারানো মর্যাদা ফিরে পায় এবং তাঁর সৃষ্টির আসল রূপটি উপলব্ধি করতে পারে। 

হে আমাদের রব! তুমি আমাদের সকল কে সিরাত মুখী করে দাও, আমাদের হৃদয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা দৃঢ় কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী, সিরাত, আচার আচরণ ও বার্তা সারা বিশ্ব বাসীর কাছে পৌঁছে দেওয়ার তৈফিক দাও। আমীন।

সমসাময়িক যুগে রাসূল সাল্লা

ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত পাঠের গুরুত্ব, মর্যাদা ও তাৎপর্য।

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0